• বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
  • [gtranslate]

বিরলে শাহী হিমাগার লিমিটেড-৮ এ অতিরিক্ত অর্থ ছাড়া ফেরৎ মিলছে না আলু

আতিউর রহমান, বিরল (দিনাজপুর) : / ৪৩৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

সেলিম রেজা গ্রুপ এর শাহী হিমাগার লিমিটেড-৮ এর সেতাবগঞ্জ রোডস্থ বিরল উপজেলার বটতলী নামক এলাকায় গ্রাহকদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। আলু রাখা ও ফেরৎ নেয়ার সময় ভোগান্তির শিকার হওয়া ভূক্তভোগী অসহায় গ্রাহকরা কর্তৃপক্ষের উদাসীনতায় চরম ক্ষোভ প্রকাশ করেছে। এর ফলে চরম বিড়ম্বনাসহ মারাত্মক আর্থিক ক্ষতির শিকার গ্রাহকেরা মুখ ফিরিয়ে নিচ্ছেন হিমাগার থেকে।
ভূক্তভোগী গ্রাহকরা জানান, আলু রাখার সময় প্রায় ১৫ দিন যাবৎ দীর্ঘ লাইনে দাড়িয়ে অপেক্ষা করে গাড়ীর ভাড়ার জরিমানা দিতে হয়েছে। এবার আলু নেয়ার সময় প্রয়োজনীয় কার্যাদি সম্পন্ন করার পরেও শ্রমিক সংকটে আলুর বস্তা প্রতি ৫০ থেকে ৮০ টাকা অতিরিক্ত প্রদান করলেই কেবলমাত্র রক্ষিত আলু ফেরৎ পাওয়া যাচ্ছে। শ্রমিকদের অতিরিক্ত অর্থ না দিলে দিনের পর দিন ভ্যানসহ পরিবহণ ফেরৎ নিয়ে যেতে হচ্ছে। কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি।
শাহী হিমাগার লিমিটেড- ৮ এর ব্যাবস্থাপক মোঃ গোলাম হোসেন শ্রমিক সংকটের কথা স্বীকার করে জানান, গ্রাহকেরা টাকা দিয়ে শ্রমিকদের খারাপ করতেছে। এ সময় একটু চাপ বেশি, দু’একদিনের মধ্যে চাপ কমে স্বাভাবিক হবে।
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!