বীরগঞ্জে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ এর উদ্বোধন
দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বীরগঞ্জে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিনাজপু বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন-এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার মোঃ শরিফুল ইসলাম-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুর খামারবাড়ীর উপপরিচালক কৃষিবিদ মোঃ আফজাল হোসেন।
মেলায় আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল ও কৃষি উপকরণ প্রদর্শন করা হয়। এ সময় ১০০ জন কৃষকের মাঝে আমগাছের চারা বিতরণ এবং কৃষি খাতে অবদানের জন্য ২ জন উদ্যোক্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।