• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
  • [gtranslate]

দিনাজপুরে পাটের উন্নত জাত নিয়ে কৃষকদের সাথে মতবিনিময় কৃষি সচিবের 

দবিরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর / ৮৭৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

দিনাজপুরে পাটের উন্নত জাত নিয়ে কৃষকদের সাথে মতবিনিময় করেছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ জাকির হোসেন।

গেল ১৮ জুলাই দিনাজপুর সদর উপজেলার নশিপুরে পাট বীজ উৎপাদন ও গবেষণা কেন্দ্রে পাট ও পাট জাতীয় আঁশ ফসলের উন্নত জাত ও উৎপাদন প্রযুক্তি বিষয়ক কৃষকদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় কৃষকদের মাঝে বিনামূল্যে পাট ও কেনাফের বীজ বিতরণ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জাকির হোসেন।

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টি‌টিউট (বিজেআরআই) এর মহাপরিচালক ড. নার্গীস আক্তার এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের উপসচিব জনাব মো. হারুনর রশিদ। আরোও উপস্থিত ছিলেন বিজেআরআই এর পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. মো. ইয়ারউদ্দিন সরকার, মো. রিয়াজ উদ্দিন, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুর অঞ্চল, মো. আফজাল হোসেন, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুর, পাট বীজ উৎপাদন ও গবেষণা কেন্দ্র, নশিপুর, দিনাজপুর এর ইনচার্জ ড. মো. রিশাদ আব্দুল্লাহসহ কৃষি মন্ত্রনালয় অধীনস্থ বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা/কর্মচারী এবং কৃষকবৃন্দ।

এ সময় কৃষকদের প্লটে বিজেআরআই তোষা পাট-৯ (সবুজ সোনা) প্রদর্শনী প্লট পরিদর্শন শেষে খামার পরিদর্শন ও বৃক্ষ রোপণ করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ জাকির হোসেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!